মৃ ত্যু র পর যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা কায়সার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে তার একটি বিশেষ ছবি। ছবিটি প্রকাশ করেছেন উপস্থাপক রুম্মান রশীদ খান।

আবাসিক হোটেলে উঠে ভুলেও এই কাজ করবেন না

রুম্মান জানান, জীবিত থাকতেই কারিনা তাকে বলেছিলেন—মারা গেলে যেন এই ছবিটিই প্রকাশ করা হয়।

সাদাকালো ছবিটিতে কারিনাকে হাসিমুখে দূরে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবিটি প্রকাশ করে রুম্মান লেখেন, ছবি তোলার পর সেটি কারিনাকে পাঠানো হলে তিনি মজা করে বলেছিলেন, আমাকে তো নায়িকা নায়িকা লাগছে, আমি মারা গেলে এই ছবিটা দিয়েন।

কারিনার এই কথাই এখন বাস্তব হয়ে সামনে এসেছে বলে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

লিভার জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে মারা যান কারিনা কায়সার। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো বিনোদন অঙ্গনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও বাস্তবসম্মত কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরে অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও নিজের অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।