খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী
খাগড়াছড়ি ২৯৮নং আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ঘোড়া প্রতীকে ৫৮ হাজার ১৩৬ ভোট পেয়েছেন।
এ আসনে সংসদ সদস্য পদে ভোটের ফল ঘোষণা করা হলেও গণভোটে ‘হ্যাঁ’, ‘না’ ভোটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। খাগড়াছড়ি এ আসনে মোট ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বগুড়া-৬ আসনে বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান
বগুড়া-৬ আসনে বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান।
ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডাঃ খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডাঃ খালিদুজ্জামান থেকে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।
৫৯টি আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের
জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটে এখন পর্যন্ত ৫৯টি আসনে জয়ের তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
তাদের তথ্যানুযায়ী, আনঅফিশিয়াল এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা ৮ মিনিট) তারা ৩৮ জনের তালিকা প্রকাশ করেছে। তালিকাটি নিচে দেওয়া হলো।
১. মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২)
২. মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩)
৩. মো. আমির হামজা (কুষ্টিয়া-৩)
৪. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১)
৫. শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)
৬. মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬)
৭. মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)
৮. মো. গোলাম রব্বানী (রংপুর-৫)
৯. মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১)
১০. এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২)
১১. শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২)
১২. মো. আবুল কালাম আজাদ (খুলনা-৬)
১৩. মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১)
১৪. মো. সাইফুল আলম (ঢাকা-১২)
১৫. মো. রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১)
১৬. মো. আব্দুল গফুর (কুষ্টিয়া-২)
১৭. মো. তাজউদ্দীন খান (মেহেরপুর-১)
১৮. মো. নাজমুল হুদা (মেহেরপুর-২)
১৯. মাসুদ সাঈদী (পিরোজপুর-১)
২০. মো. মাহবুবুর রহমান (বেলাল) (রংপুর-৩)
২১. মো. রায়হান সিরাজী (রংপুর-১)
২২. আখতার হোসেন (রংপুর-৪)
২৩. মো. ইজ্জত উল্লাহ (সাতক্ষীরা-১)
২৪. মুহাম্মাদ আব্দুল খালেক (সাতক্ষীরা-২)
২৫. হাফেজ মুহা. রবিউল বাশার (সাতক্ষীরা-৩)
২৬. মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)
২৭. মো. আব্দুস সাত্তার (নীলফামারী-১)
২৮. আলফারুক আব্দুল লতীফ (নীলফামারী-২)
২৯. ওবায়দুল্লাহ সালাফী (নীলফামারী-৩)
৩০. আব্দুল মুনতাকিম (নীলফামারী-৪)
৩১. মো. মাজেদুর রহমান (গাইবান্ধা-১)
৩২. মো. আব্দুল করিম (গাইবান্ধা-২)
৩৩. আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (গাইবান্ধা-৩)
৩৪. মো. আব্দুর রহিম সরকার (গাইবান্ধা-৪)
৩৫. মো. আব্দুল ওয়ারেছ (গাইবান্ধা-৫)
৩৬. মো. মাসুদ পারভেজ (চুয়াডাঙ্গা-১)
৩৭. মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২)
৩৮. মো. আফজাল হোসেন (কুষ্টিয়া-৪)
জয়পুরহাট -২
জয়পুরহাট-০২ আসনে মো: আব্দুল বারী ( বিএনপি) ধানের শীষের প্রার্থী বে-সরকারীভাবে নির্বাচিত।
মোট কেন্দ্রঃ১০৪
প্রাপ্ত ফলাফলঃ ১০৪
মো: আব্দুল বারী(বিএনপি) ধানের শীষ-১,৫৭,১২৮
রাশেদুল আলম সবুজ(দাড়িপাল্লা)- ৯১,০১২
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপির ফজলুর রহমান জয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ ৪ আসনে ১৫০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী অ্যাডভোকেট ফজলুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৩৫৩ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট। কিশোরগঞ্জ-৪ আসনে ৭৬ হাজার ৯০৭ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
পিরোজপুর–২ আসন: ২৩ কেন্দ্রে জামায়াতের শামীম সাঈদী পেয়েছেন ১২,২৯৮ ভোট; ১২,০৫১
পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর শামীম সাঈদী ২৩টি কেন্দ্রে পেয়েছেন ১২ হাজার ২৯৮ ভোট।
বিএনপির আহম্মদ সোহেল মনজুর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫১ ভোট। এ আসনে মোট কেন্দ্র ১৬৬ টি। ঘোষিত ২৩ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৮ হাজার ৪ টি, ‘না’ পড়েছে ৯ হাজার ৮৫৫ টি।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
কুড়িগ্রাম–২ আসনে বড় ব্যবধানে এগিয়ে আতিকুর রহমান
কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট, ফুলবাড়ী) আসনে ১৩৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে আছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতিকুর রহমান মোজাহিদ।
শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ২৭২ ভোট পেয়েছেন।
আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২০৫টি। মোট ভোটার রয়েছে ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
ঠাকুরগাঁও-২
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা আব্দুস সালাম বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
বগুড়া-৬ আসনে ২৭ কেন্দ্রের ভোটে দ্বিটে এগুণ ভোগিয়ে তারেক রহমান
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের ২১টি কেন্দ্রের প্রাপ্ত ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ৪২৮ ভোট। জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।
আসনটিতে মোট ভোট কেন্দ্র ১৫০টি। এখানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ১৫ শতাংশ।
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম
ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও-১ আসনের মোট ৬২টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে ধানের শীষের প্রার্থী শুরু থেকেই ভোটের দৌড়ে অনেক এগিয়ে ছিলেন। মির্জা ফখরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। অর্থাৎ মির্জা ফখরুল প্রায় ২৮ হাজার ১৪৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
Media News BD medianewsbd.site