সুদের টাকা মসজিদের কাজে লাগানো জায়েয হবে না। মসজিদ আল্লাহ তাআলার ঘর। এটি মুসলমানদের হালাল ও পবিত্র দান অনুদান দ্বারা নির্মিত ও পরিচালিত হবে। সুদের মত ঘৃণিত অর্থ মসজিদের মত পবিত্র জায়গাতে ব্যয়ের চিন্তা করাও ঠিক নয়। দারুল উলুম দেওবন্দ-এর ফতোয়ায় বলা হয়েছে–
سودی رقم مال خبیث ہے اورخبیث مال کو عبادت خانہ (مسجد) میں لگانا شرعاً درست نہیں لقولہ علیہ السلام: إن اللہ طیّب لا یقبل إلاّ طیبا الخ (مشکوة:241)
ব্যাংকে টাকা রেখে মাসিক মুনাফা দিয়ে সংসার চালানো কি জায়েজ: ইসলাম যা বলে
সুদের টাকা নাপাক সম্পদ। আর নাপাক সম্পদ ইবাদতখানা তথা মসজিদে ব্যয় করা শরিয়তের দৃষ্টিতে জায়েয নয়। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি একমাত্র পবিত্রটাই গ্রহণ করেন…(মিশকাত ২৪১)। ( http://www.darulifta-deoband.com/home/ur/Waqf-Mosque-Madrasa/1032)
উল্লেখ্য, সুদের টাকা সাওয়াবের নিয়ত ছাড়া গরিবদের মধ্যে অথবা জনকল্যাণমূলক কাজে দান করে দিবে। সাওয়াবের নিয়ত করা যাবে না কারণ, সুদী পন্থায় অর্জিত অর্থের প্রকৃত মালিক আপনি নন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
Media News BD medianewsbd.site